ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাগুরায় ‘আপডেটেড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অন ডেঙ্গু’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুলাই ২০, ২০২৬, ০৬:৫৮ পিএম

মাগুরায় ‘আপডেটেড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অন ডেঙ্গু’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির প্রেক্ষাপটে রোগীর সঠিক চিকিৎসা নিশ্চিত করতে মাগুরায় চিকিৎসকদের নিয়ে ‘Updated Clinical Management on Dengue’ শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ডেঙ্গু রোগের সর্বশেষ চিকিৎসা পদ্ধতি, রোগী ব্যবস্থাপনা এবং জটিলতা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সোমবার মাগুরা জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাগুরা মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান ডা. মো. আব্দুল হাই এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. জুলি চৌধুরী। তাঁরা ডেঙ্গু রোগের ক্লিনিক্যাল লক্ষণ, রোগী শ্রেণিবিন্যাস, সতর্কতামূলক উপসর্গ, ফ্লুইড ম্যানেজমেন্ট, শক সিনড্রোম প্রতিরোধ এবং জাতীয় চিকিৎসা নির্দেশিকার সর্বশেষ হালনাগাদ বিষয়গুলো তুলে ধরেন।

বক্তারা বলেন, বর্তমানে ডেঙ্গু রোগের ধরন ও জটিলতা আগের তুলনায় পরিবর্তিত হচ্ছে। তাই চিকিৎসকদের নিয়মিতভাবে হালনাগাদ জ্ঞান অর্জন করা প্রয়োজন। বিশেষ করে নতুন চিকিৎসকদের ডেঙ্গু রোগী ব্যবস্থাপনায় দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের সায়েন্টিফিক সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন, ডেঙ্গু এখন একটি জাতীয় জনস্বাস্থ্য সমস্যা। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ডেঙ্গুজনিত মৃত্যুহার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মাগুরার সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগীদের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরির কার্যক্রমও অব্যাহত রয়েছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মাগুরা শাখার সভাপতি এবং ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন ফকির।

সেমিনারে মাগুরা জেলার শিশু ও মেডিসিন বিভাগের কনসালট্যান্ট চিকিৎসকরা, চার উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা এবং বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকরা অংশগ্রহণ করেন। বিশেষ করে চার উপজেলা থেকে আগত নবযোগদানকৃত চিকিৎসকদের ডেঙ্গুর আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ অংশে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে ডেঙ্গু রোগী চিকিৎসার বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।

জেএইচআর

Link copied!