ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

জুলাই ২২, ২০২৬, ১০:৩৮ এএম

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কাজিটোল, বেতুয়ান, দিলপাশার ও মাগুড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোট ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানার এসআই নাইমুর রহমান।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এই অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

জেএইচআর

Link copied!