ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেনী শহরকে যানজটমুক্ত করতে যৌথ উচ্ছেদ অভিযান

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ২২, ২০২৬, ১০:৩৪ এএম

ফেনী শহরকে যানজটমুক্ত করতে যৌথ উচ্ছেদ অভিযান

ফেনী শহরকে যানজটমুক্ত করতে এবং ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তুলতে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফেনী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্ট থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযানকালে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাতে অবৈধভাবে প্রদর্শন ও বিক্রি করার জন্য রাখা বেশ কিছু মালামাল জব্দ করা হয়।

অভিযান চলাকালীন পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং ফুটপাত পরিষ্কার রাখার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, ফেনী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম জানান, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিজ থেকে সচেতনতা বাড়াতে হবে, অন্যথায় ফুটপাত পুরোপুরি দখলমুক্ত রাখা কঠিন। জনস্বার্থ ও শহরের শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!