ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬
নিউইয়র্ক পোস্ট

ফিফা সভাপতিকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ১১:৫০ এএম

ফিফা সভাপতিকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী সুইস বংশোদ্ভূত ইনফান্তিনোর সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। বিশেষ করে এবারের বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে এই দুই নেতার সম্পর্ক আরও দৃঢ় হয়। এর আগে গত ডিসেম্বরে ইনফান্তিনো ট্রাম্পকে ফিফার প্রথম ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কারও প্রদান করেছিলেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিশ্বজুড়ে ইনফান্তিনো অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি এবং মানুষের মেলবন্ধন তৈরির ক্ষেত্রে তাঁর বিশেষ ক্ষমতা রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস করেন।

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এরপরই শুরু হবে নতুন মহাসচিব নির্বাচন প্রক্রিয়া। এই পদে নির্বাচিত হতে হলে প্রার্থীকে প্রথমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের সমর্থন পেতে হবে, যেখানে পাঁচ স্থায়ী সদস্যের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদের সুপারিশের পর চূড়ান্ত অনুমোদনের জন্য সাধারণ পরিষদের ভোটের প্রয়োজন হয়।

তবে ইনফান্তিনো নিজে জাতিসংঘের এই শীর্ষ পদে আগ্রহী কি না, কিংবা ট্রাম্প এ বিষয়ে তাঁর সঙ্গে সরাসরি কোনো আলোচনা করেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ইনফান্তিনো ইতিমধ্যে ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনের জন্য প্রার্থিতা ঘোষণা করেছেন, যা আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেত এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক আর্জেন্টিনার রাফায়েল গ্রোসির নাম রয়েছে। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ধারণা, বর্তমান প্রার্থীদের মধ্যে শক্তিশালী নেতৃত্বের অভাব রয়েছে।

ট্রাম্পের বিশেষ দূত ও ব্যবসায়ী পাওলো জামপোল্লি এই ধারণাকে সমর্থন করে জানান, এমন একটি যুগান্তকারী চিন্তা শুধু প্রেসিডেন্ট ট্রাম্পেরই আসতে পারে। ইনফান্তিনো সবাইকে নিয়ে কাজ করতে পারেন এবং নতুন উদ্যম নিয়ে জাতিসংঘকে এগিয়ে নিতে সক্ষম হবেন।

বিশ্লেষকদের মতে, ইনফান্তিনো যদি শেষ পর্যন্ত মহাসচিব নির্বাচিত হন, তবে জাতিসংঘের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হতে পারে। কারণ ট্রাম্প দীর্ঘদিন ধরেই জাতিসংঘের কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। তবে এই পদের ক্ষেত্রে একটি বড় ব্যবহারিক দিক হলো বেতন। বর্তমানে ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর বার্ষিক আয় প্রায় ৬০ লাখ ডলার, যেখানে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক পারিশ্রমিক প্রায় ৪ লাখ ১৮ হাজার ডলার।

জেএইচআর

Link copied!