ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

আড়াইহাজারে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

জুলাই ২৩, ২০২৬, ০৩:২৯ পিএম

আড়াইহাজারে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।

এর আগে বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় অভিযান চালিয়ে আড়াইহাজার থানার এসআই আনোয়ার পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকার মাদক ব্যবসায়ী এমদাদুলের ছেলে ফরহাদ (২৭) ও একই এলাকার মোস্তফার ছেলে নাঈম (২৬)-কে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেন।

এরপর বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত ফরহাদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন। অপর মাদক ব্যবসায়ী নাঈমকে একই আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

আড়াইহাজার থানার ওসি মো. সবুজেল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্তদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এএন

Link copied!