ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত 

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

জুলাই ২৩, ২০২৬, ০৩:৪৮ পিএম

চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত 

দেশব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ এবং ডিজিটাল লেনদেন সম্প্রসারণে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ভোলার চরফ্যাশনে ‘ক্যাশলেস বাংলাদেশ’ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলার সোনালী রোডের চাউলপট্টি মার্কেটে বর্ণাঢ্য র‌্যালি, ফিতা কেটে উদ্বোধন, বাংলা কিউআর কোড বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসি চরফ্যাশন শাখার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন শাখা ব্যবস্থাপক মো. সাকিবুর রহমান, দুলারহাট শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল মামুন এবং চরফ্যাশন ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন।

অনুষ্ঠানে অতিথিরা ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন।

পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার জুনিয়র অফিসার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান ফরাজী, দুলাল চন্দ্র সাহা ও হারুনুর রশীদসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী ও সুধীজন।

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং আর্থিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ, সহজ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংকের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

আলোচনা সভা শেষে ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এম জি

Link copied!