ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

জুলাই ২৩, ২০২৬, ০৩:৩৮ পিএম

রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙ্গামাটি-২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার মো. একরামুল রাহাত পিএসসি, জেলা বন সংরক্ষক আব্দুর আউয়াল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও বৃক্ষরোপণ উদযাপন কমিটির সদস্য সচিব এস এম সাজ্জাদ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে কর্মসূচি চলমান রয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশব্যাপী সমন্বয়ের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি তা সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পাহাড়ের যেসব এলাকায় গাছ নেই, সেসব এলাকা চিহ্নিত করে নীতিমালা প্রণয়নের মাধ্যমে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভার শুরুতে বন বিভাগের পক্ষ থেকে বন ও প্রকৃতি সংক্রান্ত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয় এবং অতিথিরা অনুষ্ঠানস্থলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরে অতিথিরা বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে অনুষ্ঠিত বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এর আগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এএন

Link copied!