ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের সঙ্গে মতবিনিময়

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

জুলাই ২৩, ২০২৬, ০৩:৪৩ পিএম

ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের সঙ্গে মতবিনিময়

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে প্রশাসনের উদ্যোগে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শহরের বিভিন্ন যানজটপ্রবণ এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ভেড়ামারা পৌরসভার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভা প্রশাসক মো. আমিরুল আরাফাত।

সভায় বক্তব্য দেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান, ভেড়ামারা রেলবাজার বণিক সমিতির সভাপতি হাজী মহাসিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামিম রেজা, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান, সাবেক ছাত্রনেতা হাদি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এস. এস. আল হুসাইন সোহাগ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভেড়ামারা শহরের ক্রমবর্ধমান যানজট সাধারণ মানুষের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে প্রশাসন, ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক মো. আমিরুল আরাফাত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অবৈধভাবে যানবাহন পার্কিং, ফুটপাত দখল, অনিয়ন্ত্রিত সিএনজিচালিত অটোরিকশা চলাচল এবং ব্যস্ত মোড়গুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাকে যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

এ সময় ইউএনও মো. আমিরুল আরাফাত সিএনজি, অটোরিকশা ও বাস মালিক সমিতির নেতাদের সড়কে শৃঙ্খলা বজায় রেখে যান চলাচল নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, প্রশাসনের নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, শহরের যানজট নিরসনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ দখল উচ্ছেদ, সড়কে অবৈধ পার্কিং বন্ধ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলেন, ঘোষিত পদক্ষেপগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে ভেড়ামারা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকাংশে কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগও লাঘব হবে।

এম জি

Link copied!