ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ঘিওরে মোটরসাইকেল খাদে পড়ে তরুণ নিহত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

জুলাই ২৪, ২০২৬, ০৯:৫৬ পিএম

ঘিওরে মোটরসাইকেল খাদে পড়ে তরুণ নিহত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে সাইম (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মিঠু (২৩) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলার নতুন ব্রিজের উত্তর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইম ঘিওর উপজেলার ধুলণ্ডী গ্রামের পলাশ মিয়ার ছেলে। আহত মিঠু একই গ্রামের এরশাদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি নম্বরবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলে সাইম ও মিঠু যাচ্ছিলেন। নতুন ব্রিজের উত্তর ঢালে পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি মহাসড়ক থেকে ছিটকে প্রায় ১৫ ফুট নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় চালক সাইম ও আরোহী মিঠু গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিঠুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম জি

Link copied!