ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০৯:৪১ পিএম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ইরানের নিষেধাজ্ঞাপ্রাপ্ত অর্থদাতা বাবাক জানজানির সঙ্গে সংশ্লিষ্ট আরও ৯টি প্রতিষ্ঠান এবং ৪ জন ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

শুক্রবার (২৪ জুলাই) মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তার অভিযোগে জানজানির ডট ওয়ান গ্রুপের ইরানভিত্তিক কার্যক্রম, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, আর্থিক সেবা, ডিজিটাল সম্পদ লেনদেন, স্বর্ণ ও মূল্যবান রত্ন উৎপাদন এবং বিভিন্ন অবকাঠামো প্রকল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা বিস্তৃত ব্যবসায়িক নেটওয়ার্ক ব্যবহার করে বাবাক জানজানি ইরানের জন্য অর্থ পাচার এবং গোপনে তহবিল স্থানান্তরের কার্যক্রম পরিচালনা করতেন।

এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানি শাসনব্যবস্থার বেপরোয়া নীতির কারণে দেশটিকে বড় ধরনের অর্থনৈতিক মূল্য দিতে হচ্ছে। এর ফলে দেশটির মুদ্রা রিয়াল রেকর্ড দরপতনের মুখে পড়েছে এবং মূল্যস্ফীতিও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত ইরানি শাসকগোষ্ঠী, তাদের অর্থদাতা এবং সহযোগীদের আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার সীমিত করতে ট্রেজারি বিভাগ ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ চালিয়ে যাবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন ট্রেজারির ফরেন অ্যাসেটস কন্ট্রোল কার্যালয় (ওএফএসি) বাবাক জানজানি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট দুটি ডিজিটাল সম্পদ প্ল্যাটফর্ম-জেডসেক্স এক্সচেঞ্জ লিমিটেড ও জেডজিয়ন এক্সচেঞ্জ লিমিটেডের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

এম জি

Link copied!