ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করল বিজিবি

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ২৫, ২০২৬, ০২:৪৫ পিএম

ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করল বিজিবি

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ৭ জনের জোরপূর্বক বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীপুর সীমান্তে তারা অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার ভোর রাতে শ্রীপুর সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুসহ ৭ জন জোরপূর্বক বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় শ্রীপুর বিওপির নিয়মিত টহল সদস্যরা শূন্যরেখায় তাদের শনাক্ত করে এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করে।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এছাড়াও সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ৪ বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

এএন

Link copied!