ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬
স্থানীয় সরকার মন্ত্রী

কৃষিতে উদ্যোক্তা তৈরি হলে কর্মসংস্থান বাড়বে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০৪:১৩ পিএম

কৃষিতে উদ্যোক্তা তৈরি হলে কর্মসংস্থান বাড়বে

শুধু সরকারি চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, কৃষিভিত্তিক ব্যবসা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশের কৃষি খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারলে একদিকে যেমন নিজেদের কর্মসংস্থান নিশ্চিত হবে, অন্যদিকে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

রোববার (২৬ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। কৃষি বিষয়ে পড়াশোনা শেষ করলেই সরকারি চাকরিতে যোগ দিতে হবে-এমন প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। কৃষিভিত্তিক ব্যবসা, আধুনিক শিল্প এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা সম্ভব। এতে শুধু নিজেরাই স্বাবলম্বী হবে না, অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার বিকল্প নেই। এজন্য শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, দেশের কৃষি উৎপাদন ও গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে এ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেকৃবির উপাচার্য ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!