ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ০৩:২৯ পিএম

৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার

সরকারের অনুরোধে আগামী ৩০ জুলাই সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ সিদ্ধান্তের কথা জানান। তারা বলেন, গ্যাস সরবরাহ বন্ধ হলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে-এ বিষয়টি বিবেচনায় নিয়ে এবং সরকারের অনুরোধে ৩০ জুলাইয়ের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তবে দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে নির্ধারিত ১৫ পিএসআই চাপের গ্যাস সরবরাহের কথা থাকলেও বর্তমানে মাত্র ২ পিএসআই চাপ পাওয়া যাচ্ছে। এর ফলে স্টেশন মালিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

তারা জানান, গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও দাবি পূরণে জ্বালানি বিভাগকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন সংগঠনটির স্টিয়ারিং কমিটির নেতারা।

এম জ
 

Link copied!