ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ডাস্টবিন নির্মাণে স্থান পরিদর্শন করলেন ইউএনও

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৬, ০৫:০৭ পিএম

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ডাস্টবিন নির্মাণে স্থান পরিদর্শন করলেন ইউএনও

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে উপজেলা রাজস্ব তহবিলের অর্থায়নে একটি আধুনিক ডাস্টবিন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) নির্মাণস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

উপজেলা প্রশাসন জানায়, হাসপাতালের বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ৬ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের একটি স্থায়ী ডাস্টবিন নির্মাণ করা হবে।

স্থান পরিদর্শনকালে ইউএনও সানজিদা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শনের সময় ইউএনও হাসপাতাল চত্বর ঘুরে দেখেন এবং বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও পরিবেশবান্ধব করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দ্রুত নির্মাণকাজ শুরু করার পাশাপাশি হাসপাতাল এলাকার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা রাজস্ব তহবিলের অর্থায়নে নির্মিত এই আধুনিক ডাস্টবিন হাসপাতালের পরিচ্ছন্নতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে এবং রোগী ও সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও এটি সহায়ক হবে।”

এএন

Link copied!