ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

দৌলতদিয়া যৌনপল্লীতে স্ট্রোক করে একজনের মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

জুলাই ২৭, ২০২৬, ০৪:৫৯ পিএম

দৌলতদিয়া যৌনপল্লীতে স্ট্রোক করে একজনের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মনিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ডুমুর কবির গ্রামের মৃত চান খার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) সিরাজগঞ্জ থেকে ৪০-৫০ জন লোক বনভোজনের উদ্দেশ্যে ট্রলারে করে দৌলতদিয়া ঘাটে আসেন। মৃত মনিরুল ইসলামসহ ৫-৬ জন দৌলতদিয়া যৌনপল্লীতে যান। পরে আনুমানিক রাত ২টার দিকে যৌনপল্লীর মূল ফটকে বুকে ব্যথা নিয়ে মনিরুল ইসলাম (৪০) মাটিতে পড়ে যান। পরে তার সঙ্গে থাকা লোকজন ও আশপাশের লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আনুমানিক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মৃত ব্যক্তি কৌতূহলবশত যৌনপল্লী দেখতে এসেছিলেন। পরে চেয়ারে বসা অবস্থায় স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তার সঙ্গে থাকা লোকজন ও আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি একটি স্বাভাবিক মৃত্যু। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এএন

Link copied!