ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

গোয়ালন্দে পানিতে ডুবে প্রাণহানি রোধে নৌ পুলিশের সচেতনতামূলক প্রচারণা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৬, ০৬:১৪ পিএম

গোয়ালন্দে পানিতে ডুবে প্রাণহানি রোধে নৌ পুলিশের সচেতনতামূলক প্রচারণা

রাজবাড়ীর গোয়ালন্দে জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুমে নিরাপদ চলাচল নিশ্চিত করতে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি।

সোমবার (২৭ জুলাই) নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পরিচালনা করেন।

কর্মসূচিতে অংশ নেয় গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দৌলতদিয়া মডেল হাই স্কুল এবং চাঁদখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ শিক্ষার্থী।

সচেতনতামূলক এ আয়োজনে শিক্ষার্থীদের সাঁতার শেখার গুরুত্ব, নিরাপদ পরিবেশে ও অভিভাবকের উপস্থিতিতে সাঁতার শেখার কৌশল এবং জলাশয়ে নিরাপদ আচরণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এ ছাড়া নদী, পুকুর ও খালে চলাচলের সময় করণীয়, বর্ষা মৌসুমে অতিরিক্ত সতর্কতা অবলম্বন, নৌযানে চলাচলের সময় নিরাপত্তা বিধি মেনে চলা এবং জলদুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, অপ্রয়োজনে নদী বা গভীর জলাশয়ে নামা থেকে বিরত থাকতে হবে। সাঁতার না জানা অবস্থায় কখনো একা পানিতে নামা যাবে না। নৌকা বা ট্রলারে চলাচলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে এবং কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে দ্রুত অভিভাবক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, “বাংলাদেশে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, বিশেষ করে শিশু-কিশোর, পানিতে ডুবে প্রাণ হারায়। সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ আচরণের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। আমরা শিক্ষার্থীদের নিরাপদ স্থানে অভিভাবকের উপস্থিতিতে সাঁতার শেখার প্রতি উৎসাহিত করছি।”

তিনি আরও বলেন, “নদী, পুকুর ও খালে চলাচলের সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে বাস্তবধর্মী পরামর্শ দেওয়া হচ্ছে। নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। আমাদের লক্ষ্য জলদুর্ঘটনা কমিয়ে শিক্ষার্থীদের নিরাপদ রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।”

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি জানিয়েছে, জলদুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হবে।

এম জি

Link copied!