ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সরিষাবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৬, ০৯:০৯ পিএম

সরিষাবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রায়, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মসজিদ ও মাদ্রাসার ইমাম, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, ইরি সেচ প্রকল্পের মোটর ও বৈদ্যুতিক তার চুরি, অবৈধ বালু উত্তোলন, পৌর এলাকার সড়ক, সড়কবাতি ও বিশুদ্ধ পানির সমস্যাসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এম জি

Link copied!