ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পটিয়ায় বন্যাকবলিত মৎস্য খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৬, ০৯:৩৪ পিএম

পটিয়ায় বন্যাকবলিত মৎস্য খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

চট্টগ্রামের পটিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু। সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে তিনি সরকারি বীজ উৎপাদন খামার এবং উপজেলার খরনা ইউনিয়নের ভাইয়াদিঘী এলাকার ‘একে ইউনাইটেড হ্যাচারি অ্যান্ড ফিশারিজ’ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সরকারি খামারের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। তিনি সরকারি খামারে চলমান উন্নয়ন ও উৎপাদনমূলক কার্যক্রম যথাযথভাবে এবং সরকারি নীতিমালা অনুসরণ করে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন। প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত খামারিদের দ্রুত সঠিক তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়ে জানান, যাচাই-বাছাই শেষে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের সদস্যসচিব মীর জাকের আহমদ, উপজেলা কৃষকদলের সভাপতি মাহবুবুল আলম পারভেজ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর কৃষকদলের সভাপতি বুলবুল আহমদ নান্নু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি শাহজাহান চৌধুরী এবং আবদুল মাবুদ।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় পটিয়া উপজেলায় প্রায় ১ হাজার ৪০০টি মৎস্য পুকুরের মাছ ভেসে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এম জি

Link copied!