ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নতুন নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম

এমরান হোসেন রাজন, চাঁদপুর

এমরান হোসেন রাজন, চাঁদপুর

জুলাই ২৭, ২০২৬, ০৯:৪৪ পিএম

চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নতুন নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম

চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোজাহিদুল ইসলাম আলিফ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফের কাছ থেকে দাপ্তরিক দায়িত্ব বুঝে নেন।

এর মাধ্যমে মোজাহিদুল ইসলাম আলিফ চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চাঁদপুরে নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়।

চাঁদপুরে যোগদানের আগে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা জোনে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা অবকাঠামো উন্নয়ন, নির্মাণ ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।

দায়িত্ব গ্রহণের পর মোজাহিদুল ইসলাম আলিফ বলেন, “সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষা অবকাঠামো উন্নয়নসংক্রান্ত সব কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে চাঁদপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চলমান এবং নতুন উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও গতিশীল ও কার্যকর হবে।

এম জি

Link copied!