ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কর্ণফুলী উপজেলা এনজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৬, ০৯:২৮ পিএম

কর্ণফুলী উপজেলা এনজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে উপজেলা এনজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন এনজিওর কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়ক ও সাংবাদিক ওসমান হোসাইন।

সভায় ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম বলেন, কর্ণফুলীর সার্বিক উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এনজিওগুলোর সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, সাম্প্রতিক বন্যায় উপজেলার অন্তত ১৫টি মাটির ঘর সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদানে তিনি এনজিওগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, উপজেলার সব এনজিওকে নিয়মিত মাসিক সমন্বয় সভায় অংশ নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে হবে, যাতে উন্নয়ন কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল হয়।

সভায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির সমন্বয়ক ওসমান হোসাইন কর্ণফুলীতে পরিচালিত বিভিন্ন এনজিওর কার্যক্রম, সাফল্য, সুযোগ-সুবিধা এবং বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন, এনজিওগুলোর সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে উপজেলা প্রশাসনকে নিয়মিত অবহিত করা হলে উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে।

তিনি রাষ্ট্রীয় ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগে এনজিওগুলোর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় ব্র্যাকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন চট্টগ্রাম জেলার সহকারী জেলা সমন্বয়ক মোহাম্মদ মহিন উদ্দিন।

এ ছাড়া সূর্যের হাসি নেটওয়ার্কের হুমায়ুন কবির, মমতা এনজিওর মঞ্জুর আলম, কোডেকের সজল, কারিতাস বাংলাদেশের জুয়েল চাকমাসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!