ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সেরা করদাতাদের মধ্যে পুরস্কর পেলেন যারা

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৮, ২০২২, ০৭:২১ পিএম

সেরা করদাতাদের মধ্যে পুরস্কর পেলেন যারা

সরকার ঘোষিত ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী, ২০২১-২২ কর বছরে ব্যক্তি ক্যাটাগরিতে ৭৬টি ও কোম্পানি ক্যাটাগরিতে ৫৩টি ও অন্যান্য ক্যাটাগরিতে মোট ১৪১ জনকে সেরা করদাতাদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে সেরা করদাতাদের পুরস্কার বিতরণ করা হয়।

সেরা করদাতাদের মধ্যে ব্যক্তি পর্যায়ে বিশেষ শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন- কাউছ মিয়া, খাজা তাজমহল, ফজলুর রহমান, এম সাহাবুদ্দিন আহমেদ ও ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান।

গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন- এ মতিন চৌধুরী, মো. নাসির উদ্দিন মৃধা, ডা. মো. আমজাদ হোসেন, মো. জয়নাল আবেদীন ও লে. জেনারেল আবু সালেহ মো. নাসির (অব.)।

প্রতিবন্ধী ক্যাটাগরি- আকরাম মাহমুদ, ডা. মো. মামুনুর রশিদ ও লুবনা নিগার।

মহিলা ক্যাটাগরি-  আনোয়ারা হোসেন, আমিনা আহমেদ, শাহনাজ রহমান, তাসমীন মাহমুদ ও পারভীন হাসান।

তরুণ (৪০ বছর বয়সের নিচে) ক্যাটাগরি- সাফওয়ান সোবহান, আসিফ ইকবাল মাহমুদ, নাসিরুদ্দিন আকতার রশীদ, রাইসা সিগমা হিমা ও রবিন রাজন সাখাওয়াত।

ব্যবসায়ী ক্যাটাগরি- গোলাম দস্তগীর গাজী, এস এম আশরাফুল আলম, এস এম শামছুল আলম, মো. মাহবুবুর রহমান ও গাজী গোলাম মূর্তজা।

বেতনভোগী ক্যাটাগরি- মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াৎ ফারজানা হোসেন, হোসনে আরা হোসেন, লায়লা হোসেন ও এম এ হায়দার হোসেন।

ডাক্তার ক্যাটাগরি- ডা. জাহাঙ্গীর কবির, প্রফেসর ডা. একেএম ফজলুল হক, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ডা. নার্গিস ফাতেমা ও ডা. এন এ এম মোমেনুজ্জামান।

সাংবাদিক ক্যাটাগরি- ফরিদুর রেজা, মাহফুজ আনাম, মতিউর রহমান, শাইখ সিরাজ ও নঈম নিজাম।

আইনজীবী ক্যাটাগরি- মেয়র শেখ ফজলে নূর তাপস, আহসানুল করিম, তৌসিফা আফতাব, ব্যারিস্টার নিহাদ কবির ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

প্রকৌশলী ক্যাটাগরি- মো. জহুরুল ইসলাম, প্রকৌশলী মো. মোখলেছুর রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ।

স্থপতি ক্যাটাগরি- মোহাম্মদ ফয়েজ উল্লাহ, এনামুল করিম নির্ঝর ও স্থপতি ইয়াফেস ওসমান।

অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন- মাশুক আহমদ, মো. মোক্তার হোসেন ও রাকেশ সাহা এফসিএ।

নতুন করদাতা ক্যাটাগরি- এরিক এম ওয়াকার, ওবায়দুল ইসলাম কিরন, নাজমা আক্তার, লুইস এনরিক মায়োরগা মনকাদা, জুমারা বেগম, সাকের মোহাম্মদ আলী ও সাদরুদ্দিন আহসান আলী।

খেলোয়াড় ক্যাটাগরি- সাকিব আল হাসান, তামিম ইকবাল ও কাজী নুরুল হাসান (সোহান)।

অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরি- মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও পীযুষ ব্যানার্জি।

শিল্পী (গায়ক-গায়িকা) ক্যাটাগরি- তাহসান রহমান খান, এস ডি রুবেল, কুমার বিশ্বজিৎ দে।

অন্যান্য ক্যাটাগরিতে সেরা করদাতা- মো. নজরুল ইসলাম মজুমদার, মো. মনির হোসেন ও নাফিস সিকদার।

আর কোম্পানি পর্যায়ে ৫৩টি ও অন্যান্য করদাতা পর্যায়ে ১২ জনকে সেরা করদাতা হিসাবে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে।

এবি

Link copied!