ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভুর্তকি মূল্যে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৮, ২০২৪, ১২:৪৮ এএম

ভুর্তকি মূল্যে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি

আজ সোমবার থেকে সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ভুর্তকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আনসার ক্যাম্প মাঠসংলগ্ন কড়াইল টিঅ্যান্ডটি কলোনিতে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যসচিব মোহাম্মদ সেলিম উদ্দিন।

এ দফায় ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, পাঁচ কেজি চাল ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হবে ১০০ টাকা। আর প্রতি কেজি চাল ৩০ টাকা ও মসুর ডাল ৬০ টাকা দরে বিক্রি হবে।

এছাড়াও সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারাদেশে পরিবেশকেরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন।

ইএইচ

Link copied!