ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
এ কে আজাদ

ড. ইউনূসের সরকারে ব্যবসায়ীদের সমর্থন আছে

আমার সংবাদ ধর্ম ডেস্ক

আগস্ট ৯, ২০২৪, ১২:২৩ এএম

ড. ইউনূসের সরকারে ব্যবসায়ীদের সমর্থন আছে

অন্তর্বর্তীকালীন সরকার সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে উল্লেখ করেছেন ব্যবসায়ীদের প্রধান সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এ কে আজাদ।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তাতে আমাদের ব্যবসায়ীদের সমর্থন রয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

এ কে আজাদ বলেন, আমরা আশা করব ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনা হবে। যে সকল ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে; বিশেষ তদন্ত কমিটি ও বিশেষ আদালতের মাধ্যমে তার বিচারের ব্যবস্থা করবে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ব্যাংকগুলো ভেঙে পড়েছে। বাংলাদেশ ব্যাংকে কোনো নিয়ন্ত্রণ নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নেবে এই সরকার। এ ছাড়া প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতায় বিকেন্দ্রীকরণ করা দরকার বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!