ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বিবিএস

আগস্টের মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:৩৪ পিএম

আগস্টের মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ

গত আগস্ট মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে ৮.২৯ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৮.৫৫ শতাংশ। তবে এই সময়ে খাদ্যপণ্যের দাম সামান্য বেড়েছে। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.৫৬ শতাংশ, যা আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৭.৬০ শতাংশ।

রোববার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। 

বিবিএস জানায়, ২০২২ সালের আগস্টে ৯.৫২ শতাংশ, ২০২৩ সালের আগস্টে ৯.৯২ শতাংশ ও ২০২৪ সালের আগস্টে সাধারণ বা সার্বিক খাতে মূল্যস্ফীতির হার ছিল ১০.৪৯ শতাংশ।

বিবিএসের তথ্যানুসারে, গত জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৮.৫৫ শতাংশ। সেই হিসাবে জুলাইয়ের তুলনায় আগস্টে মূল্যস্ফীতি কমেছে ০.২৬ শতাংশ। গত বছরের আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ১০.৪৯ শতাংশ।

অন্যদিকে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭.৬০ শতাংশে। জুলাই মাসে এ হার ছিল ৭.৫৬ শতাংশ। আর ২০২৪ সালের আগস্টে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১১.৩৬ শতাংশ।

আগস্ট মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে ৮.৯০ শতাংশ হয়েছে জুলাই মাসে যা ছিল ৯.৩৮ শতাংশ। ২০২৪ সালের আগস্টে এ হার ছিল ৯.৭৪ শতাংশ।

এদিকে, স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার সামান্য কমে ৮.১৫ শতাংশে দাঁড়িয়েছে। এর ফলে টানা ৪৩ মাস ধরেই মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির হারের চেয়ে পিছিয়ে রইল, যা নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় সংকটকে আরও তীব্র করে তুলেছে। মূল্যস্ফীতির সঙ্গে মজুরি না বাড়লে ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলেন নিম্নবৃত্তরা।

জেএইচআর

Link copied!