ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

শীতের সবজিতে সয়লাব বাজার, তবুও দামে ক্রেতাদের হাঁসফাঁস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২৫, ০৪:৩০ পিএম

শীতের সবজিতে সয়লাব বাজার, তবুও দামে ক্রেতাদের হাঁসফাঁস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন কাঁচাবাজারে শীতকালীন সবজির আগমন একেবারে চোখে পড়ার মতো। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন থেকে শুরু করে রঙিন নানা শাক সবই এখন বাজারে প্রচুর। কিন্তু সরবরাহ বাড়লেও দাম কমছে না ক্রেতাদের প্রত্যাশামতো। 

অধিকাংশ সবজি এখনও কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকার ঘরে, যা সাধারণ ভোক্তাদের জন্য বেশ চাপের।

শনিবার নিউমার্কেট ও পলাশী কাঁচাবাজারে ঘুরে দেখা যায়, দেশি টমেটো ১৬০ টাকা কেজি, পেঁয়াজ ১১০-১২০ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, করলা ৮০-৯০ টাকা ও ঢ্যাঁড়শ ৬০ টাকা। লাউ পাওয়া যাচ্ছে ৫০-৬০ টাকায়।

শীতের শাক-সবজির সরবরাহ বাড়ায় অনেক শাকের দাম কমেছে। লালশাক ১০ টাকা আঁটি, পুঁইশাক ২০-৩০ টাকা, মুলাশাক ও ডাঁটাশাক ১০ টাকায় মিলছে।

সবজি বিক্রেতা কামাল জানান, “দাম কমেছে ঠিকই, কিন্তু ১০০ টাকার নিচে সবজি পাওয়া এখনো কঠিন। কয়েকটা সবজি ছাড়া প্রায় সবই ৮০ থেকে ১০০ টাকার মধ্যে।”

পেঁয়াজ নিয়ে বিক্রেতাদের অভিযোগ, বাজারে সরবরাহ ঠিক থাকলেও পাইকারি দাম কমছে না। ফলে খুচরা বাজারেও দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পাইকারি বাজারে এখনও তাদের ৯০-১০০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে হচ্ছে।

ক্রেতা শফিকুল বলেন, “সবজি অনেক, বাজার রঙিন। কিন্তু দাম যদি আরও একটু কমতো, তাহলে মানুষের স্বস্তি বাড়ত। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য।”

শীতের ভরপুর সবজি বাজার তাই সরগরম হলেও, দাম এখনো ঠান্ডা হয়নি ভোক্তার প্রত্যাশা কমেনি দাম কমার।

ইএইচ

Link copied!