ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আমদানির খবরে কমেছে পেঁয়াজের দাম, স্বস্তি বাজারে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৮, ২০২৫, ০৭:৫৪ পিএম

আমদানির খবরে কমেছে পেঁয়াজের দাম, স্বস্তি বাজারে

আমদানির অনুমতি দেওয়ার পর দেশের বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তাদের মধ্যে।

রাজধানীর কারওয়ান বাজারে দেশি জাতের পুরোনো পেঁয়াজের সরবরাহ কিছুটা কমেছে। পাইকারি বাজারে এখন প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে ১১০-১২০ টাকায় হাঁকা হচ্ছে। মাত্র দুই দিন আগেও এই পেঁয়াজ বিক্রি হয়েছিল দেড় শ টাকায়।

এদিকে, দোকানে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। দোকানিরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে এবং মুড়িকাটা জাতের সরবরাহ বাড়লে দাম আরও কমবে।

মাসখানেক আগে হঠাৎ অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। সরকার আমদানির সিদ্ধান্ত নিলে দর কিছুটা কমতে শুরু করে। হিলি স্থলবন্দর দিয়ে এরই মধ্যে আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

ইএইচ

Link copied!