ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৭:২৮ পিএম

পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

একীভূত হওয়া সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত আমানত উত্তোলনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর হতে যাচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। তবে টাকা উত্তোলনের জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি বলে তিনি স্পষ্ট করেছেন।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছিল যে, আগামী সোমবার (২৯ ডিসেম্বর) থেকেই গ্রাহকরা টাকা তুলতে পারবেন। 

এ প্রসঙ্গে মুখপাত্র বলেন, "আগামী সোমবার থেকে টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হবে বলে যে সংবাদ ছড়িয়েছে তা সঠিক নয়। বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য আমরা আমানতকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি।" 

তিনি আরও যোগ করেন, উত্তোলনের প্রক্রিয়া চালুর বিষয়ে কাজ চলছে এবং চূড়ান্ত তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক এই পাঁচটি দুর্বল ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এক সভায় এই পাঁচটি ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়। গত ৩০ নভেম্বর থেকে ব্যাংকটি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

দীর্ঘদিন ধরে আমানত আটকে থাকায় চরম বিপাকে পড়া গ্রাহকদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের এই ২ লাখ টাকা উত্তোলনের সিদ্ধান্ত বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইএইচ

Link copied!