ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

টিসিবির রোজার পণ্য বিক্রি শুরু মঙ্গলবার, মিলবে ৫ পণ্য

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:১৪ পিএম

টিসিবির রোজার পণ্য বিক্রি শুরু মঙ্গলবার, মিলবে ৫ পণ্য

পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কার্যক্রমের আওতায় সারাদেশে বাজারমূল্যের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর পাবেন সাধারণ মানুষ।

টিসিবি জানায়, মঙ্গলবার থেকেই এই কার্যক্রম শুরু হবে এবং এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ লক্ষ্যে নির্ধারিত ডিলারদের পণ্য সংগ্রহের জন্য আগাম অর্থ জমা দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে।

বর্তমানে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য প্রতি মাসে নিয়মিতভাবে পণ্য বিক্রয় কার্যক্রম চালু রয়েছে। কার্ডধারীদের পাশাপাশি ট্রাকসেলের মাধ্যমেও সারাদেশে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ সাধারণ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে এসব পণ্য পৌঁছে দেওয়া হবে।

রমজান উপলক্ষে নিয়মিত পণ্যের তালিকায় এবার অতিরিক্ত হিসেবে ছোলা ও খেজুর যুক্ত করা হয়েছে। তবে ট্রাকসেলে বিক্রির পণ্যের সুনির্দিষ্ট পরিমাণ ও মূল্য সম্পর্কে সংস্থাটির পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, রমজানে বাজারদর স্থিতিশীল রাখতে ট্রাকসেলের মাধ্যমে কয়েকটি পণ্য বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১৭ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, এই কার্যক্রম দেশব্যাপী প্রতিটি জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে একযোগে পরিচালিত হবে। এর ফলে সাধারণ মানুষ কিছুটা কম দামে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন।

জেএইচআর

Link copied!