ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দেশে আজ নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:৫০ এএম

দেশে আজ নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেকে নতুন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। সোমবার সকালে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে এবং নতুন দর কার্যকর হয়েছে সকাল ১০টা থেকে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।

এর আগে ২১ ফেব্রুয়ারি বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত ৩২ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছে। এর মধ্যে ২০ দফা বাড়ানো এবং ১২ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

অন্যদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৭০৭ টাকায়। ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকায় বেচাকেনা হচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১৮ দফা সমন্বয় হয়েছে। এর মধ্যে ১১ দফা বেড়েছে এবং ৭ দফা কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

এএন

Link copied!