ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্যাংক পরিচালকদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ গভর্নরের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২, ২০২৬, ০৩:২১ পিএম

ব্যাংক পরিচালকদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ গভর্নরের

দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)দের রাজনৈতিক চাপমুক্ত পরিবেশে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর মো. মোস্তাকুর রহমান। 

সোমবার বিভিন্ন ব্যাংকের এমডিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে করেন গভর্নর। সাক্ষাতে গভর্নর বলেন, নতুন সরকারের ঘোষিত এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকগুলোকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। উদ্যোক্তা তৈরিতে ঋণ সহায়তা বৃদ্ধি এবং রফতানি খাতে গতিশীলতা ফেরাতে আর্থিক খাতকে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ-এর সভাপতি এবং কয়েকটি বেসরকারি ব্যাংকের এমডিরা। এ সময় গভর্নর ব্যাংকারদের পেশাগত স্বাধীনতা বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চলমান ব্যাংক সংস্কার কার্যক্রম, পাঁচটি ব্যাংকের একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়া এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের পুনর্গঠন অব্যাহত থাকবে বলেও জানান।

তিনি দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরেন। ২০২৪ সালের শুরুতে কর্মসংস্থানের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকলেও বছরের শেষ দিকে তা অবনতি ঘটে। জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভাবে প্রায় দুই শতাধিক কারখানা বন্ধ হয়ে যায়। এতে বিনিয়োগে ধীরগতি দেখা দেয় এবং দক্ষ শ্রমশক্তির একটি অংশ কর্মহীন হয়ে পড়ে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সরকার সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে। একই প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি অন্যান্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। দায়িত্বকালীন সময়ে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন কেন্দ্রীয় ব্যাংক থেকে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

এএন

Link copied!