ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ১১:৫০ এএম

দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
ফাইল ছবি

দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যপতনের ধারা অব্যাহত রয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দর কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ ২৮ এপ্রিল স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখনও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। ওই দামে ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য দাঁড়িয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, যা একই দিন সকাল থেকেই কার্যকর ছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৫৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৬ বার কমেছে। গত বছর ২০২৫ সালেও ৯৩ বার সমন্বয় হয়েছিল, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দাম বৃদ্ধির প্রবণতা ছিল।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির প্রভাবেই বারবার এমন পরিবর্তন দেখা যাচ্ছে, যা সাধারণ ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে।

এএন

Link copied!