ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ১২:৪০ পিএম

আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, আর সেই ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও, থেমে গেছে ওয়াল স্ট্রিটের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী ধারা।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ২.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১.১৮ ডলারে পৌঁছেছে। একইভাবে জুলাইয়ের সরবরাহের জন্য নির্ধারিত দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৪.৩৩ ডলার।

বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির শেষ দিকে যেখানে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার, সেখান থেকে ধাপে ধাপে তা আবার ১১৯ ডলারের কাছাকাছি উঠে এসেছে। এই মূল্যস্তর যুদ্ধ শুরুর সময়কার উচ্চ দামের কাছাকাছি বলেই মনে করা হচ্ছে।

বাজার সংশ্লিষ্টদের ধারণা, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের প্রস্তাবে সাড়া দেবে না। প্রস্তাবটিতে হরমুজ প্রণালি সচল রাখার বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছিল। একই সঙ্গে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার ইঙ্গিতও দিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। দেশটির অটো ক্লাব এএএ’র তথ্য অনুযায়ী, গড় গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন ৪.১৮ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

এম জি

Link copied!