ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
বাণিজ্যমন্ত্রী

৫০ বন্ধ পাট ও বস্ত্রকল এক বছরের মধ্যে চালু হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৬, ০৫:৩৯ পিএম

৫০ বন্ধ পাট ও বস্ত্রকল এক বছরের মধ্যে চালু হবে

দেশের বন্ধ হয়ে যাওয়া ৫০টি পাট ও বস্ত্রকল আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে আবার চালু করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে। কয়েকটি পাট ও বস্ত্রকল ইতোমধ্যে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, এই ৫০টি মিল এক বছরের মধ্যেই পুনরায় চালুর কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশে উল্লেখযোগ্য কর্মসংস্থান ও বিনিয়োগ সৃষ্টি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এছাড়া চলতি বছরের মধ্যেই আরও ছয়টি কারখানা পুনরায় চালু করা হবে বলে জানান তিনি।

আসন্ন ঈদুল আজহায় কোনো কাঁচা চামড়া যেন নষ্ট না হয়, সে বিষয়ে ডেপুটি কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় মসজিদ ও মাদ্রাসার ইমামদের চামড়া সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, দামের অসন্তোষের কারণে অনেক সময় মানুষ চামড়া ফেলে দেয়, যা পরে নষ্ট হয়ে গেলে কোনো মূল্য থাকে না। তাই পচন রোধে সরকারি উদ্যোগে চামড়ায় লবণ প্রয়োগ করা হবে।

এম জি
 

Link copied!