ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

পাকিস্তানে মাথাপিছু আয় বেড়ে ১,৯০১ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৪:৩০ পিএম

পাকিস্তানে মাথাপিছু আয় বেড়ে ১,৯০১ ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তানের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৯০১ ডলারে পৌঁছেছে। দেশটির পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রবাসী আয় বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তুলনামূলক স্থিতিশীল বিনিময় হার এই বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

তবে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। বিদায়ী অর্থবছরে পাকিস্তানের অর্থনীতি ৩ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যেখানে সরকারের লক্ষ্য ছিল ৪ দশমিক ২ শতাংশ। শিল্প ও নির্মাণ খাতের ধীরগতির কারণে প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে দেশটিতে বেকারত্বও বেড়েছে।

বুধবার জাতীয় হিসাব কমিটির ১১৭তম বৈঠকে এই প্রবৃদ্ধির হিসাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরিকল্পনা সচিব আওয়াইস মনজুর সুমরা। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি অর্থবছরে পাকিস্তানের অর্থনীতির আকার দাঁড়িয়েছে ১২৬ দশমিক ৯ ট্রিলিয়ন রুপি (প্রায় ৪৫২ দশমিক ১ বিলিয়ন ডলার), যার মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে দেশটির অবস্থান ৪২তম।

জানা গেছে, ২০২৫ অর্থবছরে পাকিস্তানের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৮২৪ ডলার। এক বছর আগে তা ছিল ১ হাজার ৫৫১ ডলার। এর আগের বছরগুলোতে মাথাপিছু আয় ছিল-২০২২ সালে ১ হাজার ৭৬৬ ডলার এবং ২০২১ অর্থবছরে ১ হাজার ৬৭৭ ডলার।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য পাকিস্তান সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে স্থিতিশীলতার পথ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি ২.৮ ট্রিলিয়ন রুপি প্রাথমিক বাজেট উদ্বৃত্ত তৈরির লিখিত অঙ্গীকারও করেছে দেশটি।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এম জি

Link copied!