ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬
গভর্নর

ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো বাধা নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৩, ২০২৬, ০২:৫২ এএম

ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো বাধা নেই

ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় তাদের টাকা উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, ব্যাংকের তারল্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের জরুরি সহায়তা দেওয়া হবে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা বিভিন্ন নীতিগত ও আর্থিক সহায়তা টুলস প্রয়োগ করা হবে। প্রয়োজনে ইসলামী ব্যাংককে জরুরি তারল্য সহায়তাও দেওয়া হবে।

ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব নেওয়ার পর একটি বোর্ড পাওয়া যায়, যা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে গঠিত ছিল। পাঁচ সদস্যের বোর্ডে একজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় ১৬ মার্চ তাকে পরিবর্তন করা হয়।

তিনি আরও বলেন, ঈদুল আজহার আগে ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান পদত্যাগ করেন। যেহেতু একটি পূর্ণাঙ্গ বোর্ড ছাড়া ব্যাংক পরিচালনা সম্ভব নয়, তাই দ্রুত একজন নতুন সদস্য নিয়োগ দিতে হয়েছে।

ব্যাংকের ঋণ-আমানত অনুপাত প্রসঙ্গে গভর্নর বলেন, জুলাই ২০২৪-এ ইসলামী ব্যাংকের এডিআর ছিল ৯৩ শতাংশ, যা বর্তমানে বেড়ে ৯৭ থেকে ৯৮ শতাংশে পৌঁছেছে। অথচ নির্ধারিত সীমা ৯২ শতাংশ। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাংকের ব্যবস্থাপনাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সবশেষে তিনি আশ্বস্ত করেন, আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে এবং অর্থ উত্তোলনে কোনো ধরনের সংকট তৈরি হবে না।

এম জি

Link copied!