ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ১২:১২ এএম

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার

বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬.৫৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম৬’ অনুসরণ করলে এই রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩১.৯৪ বিলিয়ন ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

এদিকে আজ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছর ২৫ জুন পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার। মূলত সরকারের বৈদেশিক দায়-দেনা মেটানো এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে এই রিজার্ভ ব্যবহার করা হয়ে থাকে।

অর্থমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা বাজারে পর্যাপ্ত অর্থপ্রবাহ রয়েছে এবং ডলারের বিনিময় হারও স্বাভাবিক রয়েছে। ফলে সামগ্রিকভাবে বৈদেশিক মুদ্রার বাজার এখন স্থিতিশীল। আমদানি ঋণপত্র (এলসি) খোলা কিংবা অন্যান্য আন্তর্জাতিক লেনদেন পরিচালনার ক্ষেত্রে বর্তমানে দেশে কোনো ডলার সংকট নেই।

জেএইচআর

Link copied!