ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ১০:৩১ এএম

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাস, আগামী সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব বিবেচনায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় এই মূল্যবৃদ্ধি হয়েছে।

শনিবার বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫২ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে আগস্ট মাসে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০ দশমিক ৮০ ডলারে স্থির হয়।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা এখন ফেডের আগামী সপ্তাহের বৈঠকের দিকে নজর রাখছেন। মূল্যবান ধাতু ব্যবসায়ী তাই ওং রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে স্বর্ণের দামে নতুন করে চাপ তৈরি হতে পারে। তবে তার মতে, সুদের হার অপরিবর্তিত থাকলে স্বর্ণের বাজার আবারও শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে সংঘাত শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হতে পারে এবং সে কারণে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকার আশঙ্কা থেকেই মূলত স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। যদিও মূল্যস্ফীতির সময় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, উচ্চ সুদের পরিবেশে সুদবিহীন সম্পদ হওয়ায় এর চাহিদা তুলনামূলকভাবে কমে যায়।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ১১ ডলারে উঠেছে। বিপরীতে প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৫৮৭ দশমিক ১৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২৩৯ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।

এএন

Link copied!