ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঢাকা বিভাগীয় মাদরাসা শিক্ষক সম্মেলন ১৩ জুলাই

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১১, ২০২৩, ০৫:২৮ পিএম

ঢাকা বিভাগীয় মাদরাসা শিক্ষক সম্মেলন ১৩ জুলাই

ঢাকা বিভাগীয় মাদরাসা শিক্ষক সম্মেলন-২০২৩ নরসিংদীর মনোহরদী উপজেলার লাখপুর কে, ইউ কামিল মাদরাসায়  আগামী ১৩ জুলাই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সকাল ৯ টা থেকে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

‘শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ এ বিষয়কে সামনে রেখে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোলেমান খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব ড. মুহাম্মদ আব্দুর রশীদ, কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ রফিকুল ইসলাম ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ।

আরএস

Link copied!