ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জুলাই আন্দোলনে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ১১:৪৪ এএম

জুলাই আন্দোলনে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

জুলাই আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফিন্যান্স কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদিত হয়।

এদিকে, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটেও পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।

মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে সংকলন প্রকাশ, সেমিনার, স্মৃতিচারণা ও আলোচনাসভা, প্রবন্ধ রচনা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতা।

এম জি

Link copied!