ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ডিআইইউ ছাত্রদলের সভাপতি রাকিবুল, সম্পাদক ইব্রাহিম

আবুল খায়ের, ডিআইইউ 

আবুল খায়ের, ডিআইইউ 

জুলাই ১৯, ২০২৬, ০৪:০৭ পিএম

ডিআইইউ ছাত্রদলের সভাপতি রাকিবুল, সম্পাদক ইব্রাহিম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অধীন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শাখার ৭৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটির সভাপতি হয়েছেন রাকিবুল হাসান (চাঁদ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইব্রাহিম খলিল (হৃদয়)।

কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল হাসান ইমন, নূর মাহমুদ, মো. সজীব হোসাইন, আব্দুল মোতালেব ফয়সাল, শফিকুল ইসলাম শাওন, নোমান সিদ্দিকী, মো. আলম, আব্দুল আল নোমান, সাজিদুল রহমান পিয়াল, রানী মণ্ডল, আরিফিন আহমেদ জনি, সাইফুল ইসলাম ও মাজেদুল হক। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে শ্রী বিপুল চন্দ্র দাসকে।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. শাহরিয়ার সাগর, রায়হান মিয়া, নূরনবী সরকার, শাকিল আহমেদ শাফি, ফারহাদ বাবু অর্নিব, আশরাফুল আলম নাহিদ, মো. সাগর মণ্ডল, সামসুল ইফতি, স্বপন আহমেদ, ইয়াসিন আরাফাত আকাশ, নুর সাদ্দাম তুর্য, হাসান কবির, মাহফুজুর রহমান, ওমর ফারুক নাহিদ, মাহমুদুল হাসান শুভ, তাওহীদ আহমেদ, মো. সাজ্জাদ, সৈকত সরকার, আল নাহিয়ান, সাদিক সুমন, আল আরাফাত ও আল শাদিদ ইসলাম সিয়াম।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মঈন। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আদম শাহরিয়ার, জিহান ইসলাম, তাহসান রিপন, খলিলুর রহমান, তাওহীদুল ইসলাম নবীন, সোহান, ইয়াসিন আরাফাত, নাহিদ হাসান ও মো. জোবোয়ের আহমেদ।

এ ছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন মো. জোবায়ের আহমেদ। সহদপ্তর সম্পাদক বীর নাফিজ ইকবাল নিশাদ, প্রচার সম্পাদক তুষার খান, সহপ্রচার সম্পাদক পরাগ, শিক্ষা ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল বাধন, সহশিক্ষা ও গবেষণা সম্পাদক আদিব, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক নাজমুস ইসলাম, সহসাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাহফুজ আলম প্রিন্স, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ওয়াসি, পাঠাগারবিষয়ক সম্পাদক তানীম আল আশরিফ প্রিয়ন্ত, সমাজসেবা সম্পাদক নাইমুল ইসলাম নাইম, ক্রীড়াবিষয়ক সম্পাদক খায়রুল আলম ফরাজী, সহক্রীড়াবিষয়ক সম্পাদক লিখন শেখ, আইনবিষয়ক সম্পাদক রাব্বীউল বারী, অর্থ সম্পাদক মো. জুহানি জমাদার এবং ছাত্রীবিষয়ক সম্পাদক সৈয়দা ইসরাত জাহান দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন রিফাত মিয়া, মাসুদ রানা তুহিন, মো. রাসেল বসুনিয়া, মো. সাকিব আল হাসান, মো. সজীব, তানিম, তৌফিক আহমেদ তুষার, মো. কাউসার আহমেদ, মো. মাহফুজুর রহমান, আবু সাঈদ, সাদমান জাওয়াদ এবং কে এম আশফাক শাহরিয়ার অনুজ।

এম জি

Link copied!