ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চবিতে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা, আহত ২

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

জুলাই ১৫, ২০২৪, ০১:৫২ এএম

চবিতে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা, আহত ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার রাতে চবি ক্যাম্পাসের কাটা পাহাড় সড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের ৪-৫ জন নেতাকর্মী কাটা পাহাড় এলাকায় আসেন। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝেই কয়েকটি বাজি ফোটান তারা। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটে। এক পর্যায়ে শিক্ষার্থীরা কাটা পাহাড় দিয়ে শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। সেই সময় অন্তত চার থেকে পাঁচজনকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আহত দুজন হলেন—সুমন ও সুমাইয়া।

চবির সহকারী প্রক্টর লিটন মিত্র জানান, ‍‍`অনাকাঙ্ক্ষিত কিছু হয়নি। আমাকে একটি ছেলে ফোন করেছিল। কিন্তু তিনি বিস্তারিত কিছু বলেননি। আমি পরে ক্যাম্পাসে খবর নিয়েছি।

ইএইচ

Link copied!