ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের নিয়ন্ত্রণ হারালো ছাত্রলীগ

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

জুলাই ১৭, ২০২৪, ১১:৩৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের নিয়ন্ত্রণ হারালো ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব কয়টি হল থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। হলগুলো দখলে নিয়ে মিছিল করছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সাড়ে ১০টার দিকে ছাত্রলীগ সর্বশেষ নিয়ন্ত্রণ হারায় সলিমুল্লাহ মুসলিম হল থেকে। এই হলের কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের রুম ভাঙচুর করেন শিক্ষার্থীরা। নেতারা এ সময় বের হয়ে যান।

এর আগে গতকাল রাত ১২টা থেকে রোকেয়া হল থেকে শুরু হয় শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ নেওয়া। ছাত্রলীগের নেত্রীদের মারধর করে বের করে দিয়ে শিক্ষার্থীরা প্রভোস্টকে দিয়ে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করান।

এরপর একের পর এক মেয়েদের শামসুন নাহার হল, বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল এবং বেগম সুফিয়া কামাল হলও নিয়ন্ত্রণে নেয় সাধারণ ছাত্রীরা এবং নিষিদ্ধ করা হয় হল ছাত্র রাজনীতি।

রাত ২টার দিকে ছেলেদের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে শুরু করে পরবর্তী বঙ্গবন্ধু হল, জিয়া হল, মুহসিন হল, স্যার এ এফ রহমান হলসহ সব হল থেকে পালিয়ে যান ছাত্রলীগের নেতারা। ছেলেদের জহুরুল হল হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে বাধ্য হয় প্রভোস্ট।

বিআরইউ

Link copied!