ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

৭ দিনের মধ্যে সেই শিক্ষিকার লিখিত বক্তব্য জানতে চেয়েছে সিন্ডিকেট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২, ২০২৪, ১১:৫৭ পিএম

৭ দিনের মধ্যে সেই শিক্ষিকার লিখিত বক্তব্য জানতে চেয়েছে সিন্ডিকেট

নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানার লিখিত বক্তব্য জানতে চেয়েছে সিন্ডিকেট। 

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য সচিব ও রেজিস্ট্রার আবু হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

আবু হাসান জানান, বাংলা বিভাগের সভাপতির কক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেলার ঘটনা আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে দেখেছি। তার প্রেক্ষিতে আগামী সাত কর্মদিবসের মধ্যে উক্ত ঘটনার বিষয়ে অধ্যাপক শামীমা সুলতানার লিখিত বক্তব্য জানতে চেয়েছে সিন্ডিকেট।

এর আগে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা, হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেলেন।

ইএইচ

Link copied!