ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৮, ২০২৪, ১০:১২ এএম

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে। আর জুনের শেষ সপ্তাহে শুরু হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষা।

আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে বলে জানা গেছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, এবারের রমজান মাস হবে আগামী মার্চে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা হবে। সেভাবে প্রস্তুতি চলছে।

এইচএসসি ও সমমান পরীক্ষা ঈদুল আজহার পর শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

তিনি জানান, ৭ জুন পবিত্র ঈদুল আজহা। সেই হিসাবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে।

ইএইচ

Link copied!