ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পবিপ্রবি প্রতিনিধি:

পবিপ্রবি প্রতিনিধি:

নভেম্বর ১৩, ২০২৪, ০৪:০০ পিএম

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী প্রস্তুতির পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো এ ক্রীড়া প্রতিযোগিতা।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় এএনএসভিএম অনুষদের কেন্দ্রীয় খেলার মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন  পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন অনুষদের ডিন প্রফেসর ড. ফয়সাল কবির, হল প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইদুর রহমান, সহকারী হল প্রভোস্ট প্রফেসর ড. আলী আজগর এবং সহকারী অধ্যাপক ডা. এস. এম. হানিফ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উদ্‌বোধনী বক্তব্যে খেলাধুলার গুরুত্ব উল্লেখ করে প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, ‘পড়ালেখার পাশাপাশি আমাদের নিয়মিত খেলাধুলা করা একান্তই জরুরি। এতে শরীর ও মন উভয় ভালো থাকে। তবে খেলাধুলার বিষয়গুলো যেন আমরা খেলার মাঠেই সীমাবদ্ধ রাখি।’

এছাড়া হল প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইদুর রহমান বলেন, "সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে সকলেরই নিয়মিত খেলাধুলা করা উচিত। আমি আশাবাদী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে হলের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও খেলোয়াড়ি দক্ষতা বৃদ্ধি পাবে।"

এ বিষয়ে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ১৯তম ব্যাচের শিক্ষার্থী রায়হান আলী খাঁন বলেন, ‘আমার মতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। অতীতে আমরা দেখেছি যে আমাদের হলে শুধু ক্রিকেট অথবা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হতো। কিন্তু এবার প্রভোস্ট স্যার একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতাটি আরও বড় পরিসরে আয়োজনের চেষ্টা করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমরা আশা করি, স্যার ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য কাজ করে যাবেন।’

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় মোট ৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে ব্যাডমিন্টন (দ্বৈত), দাবা (একক), ক্যারাম (দ্বৈত) এবং ফ্লোর ভলিবল (টিম)।

বিআরইউ

Link copied!