ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ডাকসুর নির্বাচনে শিবিরের প্যানেল থেকে লড়ছেন ৪ নারী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ১৮, ২০২৫, ০৪:৫৬ পিএম

ডাকসুর নির্বাচনে শিবিরের প্যানেল থেকে লড়ছেন ৪ নারী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে চারজন নারী শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যেখানে দুজন সম্পাদক ও দুজন সদস্য পদে লড়বেন।

সোমবার দুপুর ১টায় ডাকসুর চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

চার নারী শিক্ষার্থীর মধ্যে রয়েছেন- ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা। তিনি সুফিয়া কামাল হলের ২০২১-২২ সেশনের আবাসিক শিক্ষার্থী। জুমা লড়বেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে।

ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের উম্মে সালমা। তিনি সুফিয়া কামাল হলের অনাবাসিক শিক্ষার্থী। কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়বেন।

ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না লড়বেন সদস্য পদে। তিনি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আফসানা আক্তার সদস্য পদে লড়বেন। তিনি কুয়েত-মৈত্রী হলের শিক্ষার্থী।

জেএইচআর

Link copied!