ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ডাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:৫৩ এএম

ডাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট গণনা শেষে ফল ঘোষণা শুরু হয়েছে। 

মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে কার্জন হল থেকে অমর একুশে হলের ফল ঘোষণা করা হয়।

একে একে আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। 

রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী গণমাধ্যমকে জানান, ৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে।

বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় মঙ্গলবার বিকাল ৪টায়।

ভোট গণনা ঘিরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে বাড়ে উত্তেজনা। দফায় দফায় মিছিল ও শোডাউনে মুখোমুখি অবস্থান নেন ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বিকালে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই দুই সংগঠনের পক্ষ থেকে অভিযোগ-পাল্টা অভিযোগ শুরু হয়।

ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নামেন ১ হাজার ৩৫ জন।

এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ।

জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রশিবির, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাতটি বাম ছাত্র সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’, জুলাই আন্দোলনের নেত্রী উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, তিন বাম সংগঠনের ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্তত ১০টি প্যানেল নির্বাচনে রয়েছে।

ইএইচ

Link copied!