ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ০৬:৪১ পিএম

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে। প্রাথমিকভাবে আগুনের উৎস বা কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন লাগার খবর পাওয়ার পরপরই আমাদের চারটি ইউনিট সেখানে যাচ্ছে। ঘটনাস্থল খুব কাছেই হওয়ায় ইউনিটগুলো দ্রুত পৌঁছে যাবে।

ডিউটি অফিসার বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে ফায়ার সার্ভিস কাজ করছে।

জেএইচআর

Link copied!