ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাবিতে হিজাব র‍্যালি ও সেমিনার, ১২০০ শিক্ষার্থীর মাঝে হিজাব বিতরণ

মো. জাহিদুল ইসলাম, ঢাকা

মো. জাহিদুল ইসলাম, ঢাকা

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:৩৯ পিএম

ঢাবিতে হিজাব র‍্যালি ও সেমিনার, ১২০০ শিক্ষার্থীর মাঝে হিজাব বিতরণ

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব র‍্যালি, মানববন্ধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এসব কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে হিজাব বিতরণ করা হয়।

রোববার বেলা দুইটায় ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার নেতৃত্বে একটি হিজাব র‍্যালি বের করা হয়। 

র‍্যালিটি উপাচার্য চত্বর থেকে শুরু হয়ে টিএসসি প্রাঙ্গণে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হিজাবকে মর্যাদা ও স্বাধীনতার প্রতীক হিসেবে তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, হিজাব কেবল একটি পোশাক নয়; এটি নারীর ধর্মীয় বিশ্বাস ও আত্মমর্যাদার অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রতিক সময়ে হিজাব পরিহিত নারীদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিকেলে টিএসসি অডিটোরিয়ামে ‘হিজাব: মর্যাদা ও স্বাধীনতার প্রতীক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে আলোচক হিসেবে বক্তব্য দেন তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান অধ্যাপক মোখতার আহমাদ, শিক্ষক ও গবেষক ড. নাজমুন নাহার এবং আস সাহওয়া ইনস্টিটিউট অব নলেজের পরিচালক রাইসা রিফাত জুইন। বক্তারা হিজাবের ধর্মীয়, সামাজিক ও নৈতিক গুরুত্ব তুলে ধরেন।

ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা তাসনীম, গবেষক সুমাইয়া রাবেয়া এবং ডাকসুর সম্পাদক উম্মে সালমা।

ডাকসুর সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।

ইএইচ

Link copied!