ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
কমান্ডার তানভীর হাসান

নির্বাচনে সব ধরনের  অরাজকতা নির্মুলে র‍্যাব প্রস্তুত

জবি প্রতিনিধি 

জবি প্রতিনিধি 

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:৫০ পিএম

নির্বাচনে সব ধরনের  অরাজকতা নির্মুলে র‍্যাব প্রস্তুত

আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা দমনে কঠোর অবস্থান নিয়েছে র‍্যাব-১০। 

বুধবার বিকেলে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ মাঠে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তানভীর হাসান শিথিল এই ঘোষণা দেন।

কমান্ডার তানভীর হাসান জানান, এই দুই আসনের প্রতিটি কেন্দ্রে ইতিমধ্যে পেট্রোল ফোর্স পাঠানো হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে ড্রোন এবং ডগ স্কোয়াডের মাধ্যমে নিশ্ছিদ্র নজরদারি চালানো হবে। ভোটের দিন সকাল ৮টা থেকে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত র‍্যাব সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন এবং যেকোনো গুজব বা নাশকতামূলক কর্মকাণ্ড তাৎক্ষণিক নসাৎ করে দেবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনে পুলিশ, আনসার ও বিজিবি প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করবে। তবে পরিস্থিতির অবনতি ঘটলে কিংবা তারা অরাজকতা নির্মূলে ব্যর্থ হলে র‍্যাব ও সেনাবাহিনী সরাসরি পদক্ষেপে যাবে। ইতিমধ্যে সব কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে এবং র‍্যাবের প্রযুক্তিগত সক্ষমতা ও জনবল যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচনে অবৈধ টাকা লেনদেনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমান্ডার তানভীর বলেন, এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য পেলে বা কেউ নিরাপত্তা চাইলে র‍্যাব দ্রুত ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, 'নির্বাচন সুরক্ষা' নামে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হবে। এই অ্যাপের মাধ্যমে অনিয়মের খবর আসামাত্রই র‍্যাব অ্যাকশনে যাবে।

সংবাদ সম্মেলন শেষে র‍্যাব কর্মকর্তারা পার্শ্ববর্তী ঢাকা গভঃ মুসলিম হাইস্কুল ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ভোটাররা যাতে নির্ভয়ে এবং সুশৃঙ্খলভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তাঁদের প্রধান লক্ষ্য বলে জানান কমান্ডার তানভীর হাসান শিথিল।

জেএইচআর

Link copied!